1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:45 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

গোদাগাড়ী প্রেমতলী ফাঁড়ি পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 219 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ফাঁড়ি পুলিশের মাদক বিরোধী অভিযানে তরল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে তাকে গ্রেপ্তার করে প্রেমতলী ফাঁড়ি পুলিশ বলে জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সদর মো ইফতেখার আলম। গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, শুক্রবার বিকেলে
রাজশাহী জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় গোদাগাড়ী মডেল থানাধীন প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তেলধারী গ্রামের মিনারুলের বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বসত বাড়ির নির্মানাধীন বাথরুমের মেঝে মাটির নিচে অভিনব কায়দায় তেলের পরিত্যক্ত জারকিনে রক্ষিত ৯৫ বোতল ফেন্সিডিলসহ মিনারুলের স্ত্রী মোছা রুজেলা বেগম (৪০) কে হাতে নাতে গ্রেপ্তার করে পুলিশ। আটক নারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে পুলিশের কাছে।

এ বিষয়ে গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে। প্রেমতলী ফাঁড়ি এলাকাসহ গোদাগাড়ী উপজেলায় মাদক বিরোধী এ সাঁড়াসি অভিযান অব্যহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো: ইফতেখায়ের আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট