1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 5:46 am
Title :
আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী।  মহানামযজ্ঞানুষ্ঠানে রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিএম কামরুজ্জামান টুকুর শুভেচ্ছা উপহার প্রদান।  রূপসায় আজিজুল বারী হেলাল, নৈহাটির জনগুরুত্বপূর্ণ জিয়া খালের পুনঃসংস্কারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে মহিলা লীগের প্রচারণা

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 234 Time View

রাজশাহী প্রতিনিধি:

আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা মহিলা লীগের উদ্যোগে পৌর এলাকা জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা।

উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম এবং বাজারে নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডলের বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে মহিলা লীগ।

স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে মহিলা লীগের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

শনিবার নৌকার প্রচারণা কালে উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগমের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদ সদস্য নারগীস বেগম, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আ’লীগের সদস্য শাফিনুর নাহার, সাবেক সদস্য সুলতানা ইয়াসমিন ফরিদা প্রমুখ। আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার যে উন্নয়ন সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট