1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:32 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

বানারীপাড়ায় রাতের আধারে প্রাচীর গেট ভেঙ্গে ঘর নির্মান করে জমি দখলের অভিযোগ।

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 278 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার ।

বরিশালের বানারীপাড়া পৌরশহরে রাতের আধারে অন্যের জমিতে অবৈধভাবে ঘর নির্মান করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহম্পতিবার দিবাগত রাতে বানারীপাড়া পৌরসভার ০৯ নং ওয়ার্ডের বানারীপাড়া ডিগ্রী কলেজ সংলগ্ন পুর্ব পাশে এই ঘটনা ঘটে। জমির মালিকের ভাই আলমগীর হোসেন অভিযোগে বলেন, তার ভাই আইয়ুব আলী খান ও তার ভাইয়ের স্ত্রী ২০০৩ সালে আলী হোসেন ও তার স্ত্রীর নামের রেকর্ডিয় ২০.৭৪ শতাংশ জমি ক্রয় করে এবং দীর্ঘ ১৮ বছর যাবৎ ভোগ দখল করে আসছে। তাদের ক্রয়কৃত ঐ জমির চারিদিক পাকা প্রাচীর করা এবং লোহার গেট দেয়া রয়েছে। ঐ জমিতে দুটি টিনসেট বিল্টিং তৈরি করে আইয়ুব আলী খান ভাড়া দিয়েছে । ঐ জায়গা আইয়ুব আলী খানের ভাই আলমগীর হোসেন খান দেখাশুনা করেন। তিনি বলেন গত বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে স্থানীয় মোক্তার হোসেন তার ছেলে ওসমান ও নাঈমসহ আরো বেশকিছু লোক মিলে গেটের তালা ভেঙ্গে তাদের দখলীয় ও মালিকানাধীন জমিতে অন্যত্র তৈরি করে রাখা একটি টিনসেট ঘর এনে অবৈধ ভাবে জমি দখল করে। উল্লেখ্য মফিজ উদ্দিনের রেকর্ডিয় এস এ ৩০৭ নং খতিয়ানে ৬ আনা ৩ গন্ডা ও এস এ ৯৩ নং খতিয়ানে ৬ আনা তিন গন্ডা জমি হতে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কম্পেক্সের প্রয়োজনে অধিগ্রহন করে কিছু জমি নিয়ে যায়। বাকী থাকে ৪৫.৯৩ শতাংশ জমি। সেই জমি হতে মফিজ উদ্দিনের ছেলে কালু, মোত্তার আলীর কাছে ১১ শতাংশ, মতিয়ার রহমানের কাছে ৬ শতাংশ ও ছালেক ইঞ্জিনিয়ারের কাছ ৮.৫০ শতাংশ জমি ( মোট ২৫.৫০) বিক্রয় করেন। পাশাপাশি নুরুন্নবীদের কাছে ২১ শতাংশ জমি বিক্রয় করে। নুরুন্নবীর ক্রয়কৃত ২১ শতাংশ জমি ক্রয় করে আলী হোসেন ও তার স্ত্রী। ঐ ২১ শতাংশের মধ্য থেকে সরেজমিনে পাওয়া যায় ২০.৭৪ শতাংশ। আর সেই ২০. ৭৪ শতাংশ জমি আলী হোসেন ও তার স্ত্রীর কাছ থেকে বর্তমান মালিক আইয়ুব আলী ও তার স্ত্রী ক্রয় করে পাকা প্রাচীর দিয়ে টিনসেট ঘর তৈরী করে ভাড়া দেন। যা দেখাশুনা করে তারই ছোট ভাই আলমগীর হোসেন। রাতের আধারে সন্ত্রাসী কায়দায় ২০ বছরের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে দখল করে গৃহ নির্মান করে জোড় পূর্বক বসবাস করায় অসহায় ঐ পরিবারটি আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট