1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:31 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর বলছে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে(১০)হাজার(২২০) কোটি টাকা

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 250 Time View

নিউজ ডেস্ক অপ্রদর্শিত আয় প্রায় সাড়ে নয়শ কোটি টাকা কর দিয়ে বৈধ করেছেন সাত হাজার ৪৪৫ জন করদাতা, যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। কারণ পুরো অর্থবছরেও কখনো এত বিপুল পরিমাণ টাকা সাদা করার উদাহরণ নেই। অর্থবছরের নিয়মিত আয়কর আদায়ের স্বাভাবিক যে লক্ষ্যমাত্রা সেটি করোনা মহামারির কারণে অর্জিত হবে কি-না তানিয়ে অনেকেই সন্দিহান হলেও এর মধ্যেই কালো টাকা সাদা করার রেকর্ড ভঙ্গ হলো যাতে সরকারের রাজস্ব ভাণ্ডারে যোগ হলো প্রায় এক হাজার কোটি টাকা। রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা সদস্য হাফিজ আহমেদ মুর্শেদ বলছেন, অপ্রদর্শিত আয় সম্পর্কিত আইনে পরিবর্তন এসেছে চলতি বছরের বাজেটে, যা করদাতাদের অপ্রদর্শিত আয় বৈধ করতে উৎসাহিত করছে। “প্রধান ফ্যাক্টরটাই হলো আইন। আইনটা এবার করা হয়েছে। এর আগে কোনো আইনের আওতায় তারা দেখাতে পারছিলোনা। বেশ কয়েক বছর পর এ ধরণের আইন হওয়াতে তারা সাহস পাচ্ছে। কারণ আইন অনুযায়ী কোনো সংস্থা তাদের এখন আর কোন প্রশ্ন করতে পারবেনা”। কিন্তু অপ্রদর্শিত আয় কর পরিশোধ করে সাদা বা বৈধ করলে অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবেনা এমন বিধান তো আগেও ছিলো তাহলে এবার কেন বেশি টাকা সাদা হলো। এমন প্রশ্নের জবাবে হাফিজ আহমেদ মুর্শেদ বলেন, “এবার এটাকে আরও শক্তিশালী করা হয়েছে। আবাসন খাতের সুযোগ আগেও ছিলো। কিন্তু এবার যোগ হয়েছে নগদ টাকার বিষয়। অর্থাৎ নগদ টাকাও অপ্রদর্শিত আয় দেখানো যাবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট