1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 7:31 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

সুন্দরগঞ্জ পৌর মেয়র নির্বাচনে নৌকার পক্ষে আওয়ামী লীগের কর্মী সভা।

Reporter Name
  • Update Time : Saturday, January 9, 2021,
  • 250 Time View

শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পৌর নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী সাবেক সফল দু-দু বারের মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলা শাখার, যুগ্ন আহ্বায়ক, আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচনী মাঠে নৌকা বিজয়ের লক্ষে উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক, মিসেস আফরোজা বারীর উদ্যোগে নেত্রীর নৌকা বিজয়ের লক্ষে কর্মী সভার আয়োজন করা হয়েছে।

নির্বাচনী কর্মী সভায়, উপস্থিত ছিলেন, মিসেস আফরোজা বারী, ভারপ্রাপ্ত আহ্বায়ক বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

নৌকা মনোনীত প্রার্থী, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

আওয়ামী লীগ, মনোনীত উপজেলা চেয়ারম্যান, আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

রেজাউল আলম রেজা, ভালোবাসি সুন্দরগঞ্জ প্রতিষ্ঠাতা সভাপতি ও যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

মেহেদী মোস্তফা মাসুম, যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

হাফিজা খাতুন কাকুলী, যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

জাহাঙ্গীর আলম সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, সুন্দরগঞ্জ পৌর শাখা।

প্রভাষক আশিকুজ্জামান (প্রামাণিক) তুহিন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।

প্রভাষক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল যুগ্ন আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা প্রমূখ।

নির্বাচনী আলোচনা সভা শেষে, উপজেলা ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ-সহ স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে একটি মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করেন।

মিছিলের পাশাপাশি মিসেস আফরোজা বারী, স্থানীয় ভোটার ও দোকান পাটে নৌকার লিফলেট বিতরণ করে নৌকা প্রার্থীর পক্ষে ভোট চেয়ে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট