1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
April 6, 2026, 9:25 am
Title :
উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূল পর্যায়ে ও স্হানীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সক্রিয় থেকে কৌশলী প্রচারণায় জিএম কামরুজ্জামান টুকু,মাঠ জরিপে জনপ্রিয়তার শীর্ষে।  স্বঘোষিত শিক্ষক নেতা সাহেবুলের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ  আল-আক্সা ট্রাভেল্সের উদ্যোগে হজ্ব প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎ কৃষকরা যাতে পিঁয়াজের ন্যায্যমুল্য পায়। সেদিকে সরকার সচেষ্ট আছে,শামা ওবায়েদ গণপূর্তে ১০ কোটি টাকা হরিলুট: ফের টেন্ডার বাণিজ্যে বেপরোয়া ফজলুল হক | পর্ব -০১  টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু কালিহাতিতে নূরূজ্জামান মিন্টুর স্বরনে শোকসভা ও দোয়া মাহফিল  কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন  আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে অধ্যাদেশ পাস হচ্ছে সংসদে রূপসায় এক রাতেই নিঃস্ব খামারি গোপাল মিশ্র, গোয়াল থেকে উধাও আনুমানিক ৩ লাখ টাকার দুটি গাভী। 

নারী গ্রাহককে যৌন হয়রানি ও বাড়িতে হামলার ঘটনায় অগ্রণী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় সাধারন ডায়েরী

Reporter Name
  • Update Time : Monday, January 11, 2021,
  • 740 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি,১১জানুয়ারি ২০২১ঃ

ঝিনাইদহের কালিগঞ্জের অগ্রণী ব্যাংক ব্যবস্থাপকের যৌন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে উক্তক্ত্য করাসহ প্রাননাশের হুমকি ও ঘড়বাড়িতে হামলার ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী আড়পাড়া গ্রামের অলোকা রানী অধিকারি। বিগত সালে ভুক্তভোগী মহিলাকে ব্যাংকের সিড়িতে ডেকে নিয়ে কু প্রস্তাব দেন এবং কুপ্রস্তাাবে রাজি না হওয়ায় পথে ঘাটে উত্যক্ত করতে থাকেন। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী মহিলা এ অবস্থা থেকে পরিত্রানের জন্য ব্যাংটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর অভিযোগ দায়ের করলে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন কালিগঞ্জের অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক নাজমুস সাদাত। তিনি এবং অগ্রনী ব্যাংক অফিসার সমিতি ঝিনাইদহের সাধারন সম্পাদক বিশ্বজিত কুমার সাহাসহ অজ্ঞাতনামা কয়েকজন কালিগঞ্জ বাসস্ট্যান্ডে ভুক্তভোগীকে দাড় করিয়ে অশ্লীল গালিগালাজ করেন এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেন। এতে ভীত হয়ে ভুক্তভোগী মহিলা বিধবা অলোকা রানী অধিকারী তার পিতার বাড়ি মাগুরার শত্রæজিত পরে চলে যান।
কিছুদিন আগে পরিস্তিতি স্বাভাবিক হয়েছে মনে করে তিনি পুনরায় স্বামীর ভিটেয় আসলে আবার তার উপর ম্যানেজার নাজমুস সাদাতের অনুসারীরা উৎপাত শুরু করেন।
গত ০৭ জানুয়ারী সকাল আট ঘটিকায় ব্যস্হাপক নাজমুস সাদাতের কয়েকজন অনুসারী বিধবা অলোকা রানীর বাড়িতে অকস্মাৎ হামলা চালায়,জানালা-দরজায় লাথি মারেন এবং জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করেন।
আশপাশের লোকজন চলে আসায় হামলাকারীরা চলে যেতে যেতে হুমকি দেন রাতের বেলায় তাকে দেখে নেওয়ার।এরই প্রেক্ষিতে ভুক্তভোগী মহিলা তার নিজের জীবন এবং তার বসতবাড়ির নিরাপত্তায় গত ০৭/০১/২০২১ তারিখে কালিগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেছেন,যাহা কালিগঞ্জ থানার এস আই আবুল খায়ের তদন্তের দায়িত্বে আছেন।
এ বিয়য়ে অগ্রনী ব্যাংক অফিসার সমিতির সাধারন সম্পাদক বিশ্বজিত কুমার সাহা বলেন,
আমি তাকে চিনিও না এবং আগে কখনো দেখিও নাই। তাই তাকে গালিগালাজ এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়ার প্রশ্নই ওঠেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট