1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 20, 2026, 3:40 am
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

বাগমারায় ভবানীগঞ্জ পৌরসভায় নৌকার পক্ষে প্রচারণা ও পথসভা

Reporter Name
  • Update Time : Tuesday, January 12, 2021,
  • 263 Time View

রাজশাহী প্রতিনিধি:

আসন্ন ১৬ জানুয়ারী ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডলকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে উপজেলা আওয়ামীগের উদ্যোগে পৌর এলাকা জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রচারণা। সোমবার পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রাম এবং বাজারে নৌকার প্রার্থী মেয়র আব্দুল মালেক মন্ডলের বিজয় নিশ্চিত করতে ব্যাপক প্রচারণাসহ স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করা হয়েছে।

আসন্ন নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আ’লীগ মনোনীত নৌকার প্রার্থীকে ভবানীগঞ্জ পৌরসভায় দ্বিতীয় বারের মতো নির্বাচিত করতে মেয়র প্রার্থী আব্দুল মালেক মন্ডলকে সঙ্গে নিয়ে দ্বারে দ্বারে প্রচার-প্রচারণা ও পথ সভা করা হয়। সোমবার নৌকার প্রচারণা কালে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, রাজশাহী জজকোটের পিপি আ’লীগ নেতা ইব্রাহিম হোসেন, স্থানীয় সংসদ সদস্যের প্রেস সচিব শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, উপজেলা আ’লীগের সদস্য শাফিনুর নাহার, দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলামসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।

পথ সভায় বক্তারা বলেন, আব্দুল মালেক মন্ডলের সময়ে পৌরসভার উন্নয়ন অব্যাহত রাখতে পুনরায় তাকে নির্বাচিত করুন। আগের মত এবারো আ’লীগ সংগঠিত হয়েছে সে সব কথা তুলে ধরেন। আসন্ন পৌর নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করে পৌরসভার অবশিষ্ট কাজ শেষ করতে আবারও ভোটারদের আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট