1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 1:46 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

শৈলকুপায় পৌর নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : Friday, January 15, 2021,
  • 295 Time View

মোঃ আনোয়ার হোসেন,
ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ২য় ধাপে আগামীকাল ১৬ জানুয়ারী শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথমবারের মতো ইভিএম এ অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানসহ শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। শুক্রবার দুপুর ২টায় শৈলকুপা উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রগুলোতে ইভিএম মেশিন সহ অন্যান্য মালামাল বিতরণ করা হয়।

শৈলকুপা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, ৯ ওয়ার্ডের মোট ১৫টি কেন্দ্রের ৯২টি বুথের জন্য ৯২টি ইভিএম মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া রিজার্ভে রাখা হয়েছে ৩০টি ইভিএম মেশিন। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্বাচন পরিচালনাকারিদের ইভিএম সর্ম্পকে প্রশিক্ষন দেওয়া হয়েছে।

শৈলকুপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বর্তমান মেয়র কাজী আশরাফুল আজম, বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে খলিলুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীক নিয়ে তৈয়বুর রহমান খান ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে আবু জাফর ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট