1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:42 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

সাতক্ষীরা জেলা পুলিশের অভিযানে সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্য গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : Friday, January 15, 2021,
  • 360 Time View

মামুন সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে ছিনতাই হওয়া দু’টি ইজিবাইক। সাতক্ষীরা জেলা পুলিশ মাদারীপুর ও মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন বলে জানান বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিফিং এ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার ঘটমাঝি গ্রামের আলাউদ্দীন মাদবরের ছেলে মিন্টু মাদবর, একই জেলার গোলবাড়ি গ্রামের মৃত আলেক বেপারীর ছেলে মাহবুব বেপারী, একই গ্রামের লিয়াকত হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার, শিবচর থানার নয়াচর গ্রামের শের আলী ঢালীর ছেলে অন্তর ঢালী, একই থানার জুলহাসবেপারীকান্দি গ্রামের আব্দুল কাদের ফরাজীর ছেলে সুমন ফরাজী, একই থানার মাদবরের চরখাড়াকান্দি গ্রামের আব্দুল আজিজ বেপারীর ছেলে জাহাঙ্গির বেপারী, মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার মোর্শেদগাও গ্রামের ছাত্তার শেখের ছেলে রুবেল শেখ, একই থানার বেত্রগাও গ্রামের মৃত ইউনুস বেপারীর ছেলে বোরহান বেপারী ও একই থানার বনশেমন্ত গ্রামের মৃত মারফত মৃধার ছেলে মিজানুর রহমান।
সাতক্ষীরা সদর থানায় প্রেসব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাউদ্দীন জানান, গত ১২ ডিসেম্বর সাতক্ষীরা সদর থানার বিভিন্ন এলাকা থেকে তিনটি ইজিবাইক ছিনতাই হয়। ভাড়া নেওয়ার কথা বলে গন্তব্যে পৌঁছানোর আগেই পথিমধ্যে ছিনতাইকারীরা চেতনানাশক স্প্রে ও তরল পদার্থ খাওয়াইয়ে চালককে অজ্ঞান করে জনমানবহীন স্থানে ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায়। এঘটনায় সদর থানায় দু’টি মামলাও হয়। মামলার তদন্তে জানা যায়, ছিনতাইচক্রের সদস্যরা মাদারীপুর ও মুন্সিগঞ্জ জেলার অধিবাসি। সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ওই দু’টি জেলায় ৪দিন অভিযান পরিচালনা করে ছিনতাইকারী চক্রের উক্ত ৯ সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় জব্দ করা হয় চুরি হওয়া দু’টি ইজিবাইক। ধৃত আসামীদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে আরো জানান এই পুলিশ কর্মকর্তা। এসময় প্রেসব্রিফিং এ আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) বুরহান উদ্দীন, এস.আই মোস্তাফিজুর রহমান, এস.আই আহমদ আলী প্রমুখ।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট