1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:17 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

বাবা পুলিশ হলে সন্তান যেন গর্ব করে: আরএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : Monday, January 18, 2021,
  • 495 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশ সদস্যদের এমনভাবে কাজ করতে হবে যেন তার সন্তান গর্ব করে বলে আমার বাবা পুলিশ। সবাইকে আরও বেশি সচেতন ও দ্বায়িত্ববান হতে হবে যেন পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমার বাবা ছিলেন পুলিশ।

সোমবার সকালে আরএমপির ট্রেনিং স্কুলে ষষ্ঠ ব্যাচের অস্ত্রচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, পুলিশের দীর্ঘদিনের দাবি হালকা আধুনিক অস্ত্র। এই দাবি পূর্ণ হচ্ছে। সেই অস্ত্রের যথাযথ আইনসংগত ব্যবহারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এই জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান প্রমুখ।

ছয়দিনের এই কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট