1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:40 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও অফিস উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, January 18, 2021,
  • 485 Time View

এস.এম অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া, জেলার নাসিরনগরে এশিয়ান টিভির ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, দোয়া মাহফিল ও এশিয়ান টিভির নাসিরনগর অফিস উদ্ভোধন করা হয়েছে।

আজ ১৮ জানুয়ারী ২০২১ রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় অত্যন্ত আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে এশিয়ান টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে সকালে নাসিরনগর সদরে একটি আনন্দ র‌্যালী করা হয়।
পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩য় তলায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। এ সময় এশিয়ান টিভির নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামলীগ সভাপতি রাফি উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক, নাসিরনগর সরকারী কলেজের প্রভাষক মাঈন উদ্দিন ভূইয়া শান্ত, পার্থ প্রতীম সোম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে এশিয়ান টিভির ৮ম জন্মদিন পালন করা হয়। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনায় করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নাসিরনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ মহি উদ্দিন চৌধুরী শরীফ, দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন। পরে প্রধান অতিথি ফিতা কেটে এশিয়ান টিভির নাসিরনগর উপজেলা শাখার অফিস উদ্ভোধন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট