1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:40 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

কালীগঞ্জে সেই দলিল লেখক নাসির ও তাঁর দুই স্ত্রীরসহ ১১ ব্যাংক হিসাব জব্দ

Reporter Name
  • Update Time : Tuesday, January 19, 2021,
  • 461 Time View

খোন্দকার আব্দুল্লাহ বাশার।
ভ্রাম্যমাণ প্রতিনিধি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ঝিনাইদহের কালীগঞ্জের সেই আলোচিত দলিল লেখক, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী, তাঁর দুই স্ত্রী ও এক স্বজনের ১১টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

গত ১১ জানুয়ারি ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. আবু আহছান হাবিব এই অবরুদ্ধের আদেশ দেন, যা ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পৌঁছে গেছে বলে দুদক সূত্রে জানা গেছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, অবৈধভাবে প্রায় ৬ কোটি টাকা উপার্জনের অভিযোগে করা মামলার প্রধান আসামি কালীগঞ্জ উপজেলার সিমলা-রোকনপুর ইউপির চেয়ারম্যান ও কালীগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক নাসির উদ্দিন চৌধুরীর চারটি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক কালীগঞ্জ শাখার একটি হিসাব, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক কালীগঞ্জ শাখার একটি হিসাব, রূপালী ব্যাংক কালীগঞ্জ শাখার একটি হিসাব ও ব্র্যাক ব্যাংক যশোর শাখার একটি হিসাব রয়েছে।

এ ছাড়া তাঁর এক স্ত্রী খোদেজা বেগমের ব্র্যাক ব্যাংকের দুটি হিসাব, দ্বিতীয় স্ত্রী মাহফুজা বেগমের সোনালী ব্যাংক যশোরের চুরামনকাটি শাখার দুটি হিসাব জব্দ করা হয়েছে। তালিকায় চেয়ারম্যানের এক স্বজন ঝিনাইদহ সদর উপজেলার কুলফডাঙ্গা গ্রামের মো. রেজাউল করিম জোয়ার্দ্দারের ছেলে মিকাইল হোসেন জোয়ার্দ্দারের ব্র্যাক ব্যাংক লিমিটেড যশোর শাখার তিনটি হিসাব রয়েছে। সব মিলিয়ে ওই চার ব্যক্তির ১১টি হিসাব জব্দ করা হয়েছে।

কালীগঞ্জ সাবরেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও পুকুরিয়া গ্রামের নাসির উদ্দিন চৌধুরী নামে প্রায় ৬ কোটি টাকা অবৈধ পন্থায় উপার্জনের অভিযোগে দুদুক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহা. মোশারফ হোসেন বাদী একটি মামলা করেন। গত ২৪ নভেম্বর দুদক কর্মকর্তা এই মামলা করেন। ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতে মামলা বিচারাধীন।

মামলাটি বর্তমানে তদন্তাধীন বলে জানিয়েছেন দুদক যশোর কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুস সাদাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট