1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:40 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

বানারিপাড়ায় ১৮০ পিস ইয়াবা সহ আটক এক।

Reporter Name
  • Update Time : Tuesday, January 19, 2021,
  • 502 Time View

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় ১৮০ পিস ইয়াবাসহ সত্যরঞ্জন সরকার (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে বন্দরবাজারের ‘মেসার্স সততা মৎস্য আড়ৎ’ এর স্বত্বাধিকারী এবং পৌর শহরের ১নং ওয়ার্ডের বাসিন্দা। মৎস্য ব্যবসার আড়ালে সে দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলো।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিদর্শক আ. মালেক তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা)সহ সত্যরঞ্জনকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল সার্কেলের উপ-পরিদর্শক(এসআই) খন্দকার জাফর আহমেদ ও জান্নাতুল ফেরদৌস, সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন ও সাইদুল ইসলাম। অভিযান পরিচালনাকারী বিশেষ টিমের সহযোগিতায় ছিলেন বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গণির নেতৃত্বে পুলিশের আরেকটি টিম।

এ বিষয়ে পরিদর্শক আ. মালেক তালুকদার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট