1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:49 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

রাজশাহী মহানগরীর ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস বিতরণ

Reporter Name
  • Update Time : Tuesday, January 19, 2021,
  • 484 Time View

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মাঝে হাইজিন কিটস্ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কারিতাস রাজশাহী অঞ্চল আয়োজিত কয়েরদাঁড়া মাঠে হাইজিন কিটস্ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা কে সফলভাবেই মোকাবেলা করেছে। শিগগিরই করোনার ভ্যাকসিন বাংলাদেশে আসছে। রাজশাহীতে অগ্রাধিকার তালিকা করে করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। এ লক্ষ্যে সরকারি নির্দেশনায় একটি কমিটি গঠিত হয়েছে।

কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. সুক্লেশ জর্জ কস্তার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শাহীন আকতার রেনী, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, নির্বাহী প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান কমিউনিটি উন্নয়ন কর্মকর্তা আজিজুর রহমান। এ সময় ৬নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাজেদা বেগম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শ্যাম দত্ত, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোন্তাজ আহমেদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অনুষ্ঠানে মহানগরীতে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৬০০ জনের প্রত্যেককে টেপসহ ২০ লিটারের একটি বালতি, ১টি প্লাষ্টিক মগ, ৫টি ডেটল সাবান (১২৫ গ্রাম), ২ কেজি কাপড় কাচার পাউডার, ৪টি স্বাস্থ্যসম্মত্য সেনিটারি নেপকিন কাপড়, ৪টি টুথব্রাশ, ১টি টুথপেস্ট, ২টি মাস্ক প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট