1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:04 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুরে প্রাইভেট কার থেকে শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Friday, August 19, 2022,
  • 644 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর মহানগরীর গাছা থানা এলাকায় প্রাইভেট কারের ভেতর থেকে এক শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

মৃতরা হলেন টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তাঁর স্ত্রী আমজাদ আলী স্কুলের সহকারি শিক্ষিকা মাহমুদা আক্তার জলি।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও তাঁর স্ত্রী স্কুল শেষে মহানগরীর গাছা এলাকায় বাসার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তাঁরা রাতে বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গাছা থানা এলাকায় নিজেদের প্রাইভেট কারের ভেতরে স্টিয়ারিংয়ে প্রধান শিক্ষক ও পাশে তাঁর স্ত্রীকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিক্ষক দম্পতির এমন মৃত্যুর ঘটনায় টংগী ও গাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ কমিশনার জানান, ‘‘কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে বিষয়টি পরিষ্কার নয়। ঘটনাস্থলে একজন ডিসিসহ পুলিশ পাঠানো হয়েছে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট