1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নাগরপুরে আরিফ হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Sunday, August 21, 2022,
  • 643 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে আরিফ হত্যার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। শনিবার বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় হত্যাকারী মো: জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ

 

আরফি নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মো: হোসেন মিয়ার ছেলে। সে টাঙ্গাইল এমএম আলী কলেজের বিএ(অনার্স) প্রথম বর্ষের ছাত্র ছিলো।

 

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৮ আগস্ট দুপুরে ডিসিস্ট আরিফ মিয়া তার ব্যবহৃত ১৫০ সিসি পালসার ডবল ডিক্স মোটর সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। ওইদিন রাতে আরিফ তার বোনকে ফোন করে জানায় সে সকালে বাড়ি যাবে। পরের দিন সকালে আরিফ বাড়িতে ফিরে না আসায় তার মোবাইলে কল দিলে তা বন্ধ পায় পরিবারের সদস্যরা। পরে আরিফকে খোঁজতে থাকে পরিবারের সদস্যরা। এ ঘটনায় নাগরপুর থানায় নিখোঁজ হওয়ার দুইদিন পর নিহতের চাচা মো: হাসান মিয়া থানায় একটি জিডি করেন। পরে নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো: সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গনাবাড়ী গ্রামের আলহাজ্ব উদ্দিন ওরফে দারোগ আলীর ছেলে মো: জাহাঙ্গীর হোসেনকে (৩৩) গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর জানায়, সে ডিসিস্ট আরিফকে বাড়ি থেকে বের করে নিয়ে হত্যা করে এবং তার ব্যবহৃত মোটর সাইকেলটি অপর আসামী দেলদুয়ার উপজেরার দুল্লা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে মো: হাফিজুর রহমান রনির কাছে বিক্রি করে। পরবর্তীতে জাহাঙ্গীরের দেওয়া তথ্য মতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিলি সেতুর নিচে ছন-কাশিয়ার মধ্যে ডিসিস্ট আরিফের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। পরে অপর আসামী হাফিজুরের তথ্যমতে কালিহাতী উপজেলার বেহালাবাড়ী বাজার এলাকা থেকে নিহত আরিফের মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় হত্যাকারী মো: জাহাঙ্গীর মিয়া আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। পরে আদালত আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট