1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 9:05 am
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

সাকিবের মাথায় বলের আঘাত।

Reporter Name
  • Update Time : Sunday, August 21, 2022,
  • 541 Time View

দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর আগেই দলে বড়সড় ঝাঁকুনি দিতে চাইছে বিসিবি। অধিনায়ক পাল্টানোর পর হেড কোচকেও সরিয়ে দেওয়া হয়েছে। উড়িয়ে আনা হয়েছে টি-টোয়েন্টি স্পেশালিস্ট পরামর্শক ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে।

এদিকে শুরু হয়ে গেছে প্রস্তুতি ম্যাচ। রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে চলছে এ খেলা। ১৭ সদস্যের স্কোয়াডের সবাই লাল ও সবুজ এ দুই ভাগে ভাগ হয়ে মাঠে নেমেছেন। যেখানে লাল দলের অধিনায়ক সাকিব আল হাসান ও সবুজ দলের আফিফ হোসেন ধ্রুব। দুই দলে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।

 

গা গরমের ম্যাচে বিরাট বিপদেই পড়তে যাচ্ছিল বাংলাদেশ দল। এশিয়া কাপের প্রস্তুতি নিতেই পণ্ড হতে চলেছিল সব আয়োজন।

ম্যাচে মাথায় বলের আঘাত লাগে এশিয়া কাপে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানের। ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব। তবে ভাগ্যক্রমে আঘাতটি গুরুতর ছিল না। পরে ফের নামেন ব্যাট হাতে। অপরাজিত থাকেন ৩৮ রানে। অর্থাৎ দুবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান।

 

বিজয় দুবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট।

৭ উইকেট হারিয়ে আফিফের সবুজ দলকে ১৬৫ চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছে সাকিবের দল। ১৬৬ রানের তাড়ায় ব্যাট করছে আফিফের দল।

 

লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী, সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।

সবুজ দল: আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট