1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার।

Reporter Name
  • Update Time : Monday, August 22, 2022,
  • 467 Time View

নওগাঁ প্রতিনিধিঃ

 

নাপা সিরাপে ১৫ টাকা বেশি, জরিমানা ১৫ হাজার

নওগাঁর সাপাহারে নাপা সিরাপের নির্ধারিত মূল্যের চেয়ে ১৫ টাকা নেওয়ার অপরাধে এক ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মেইন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন জাহান লুনা। তিনি বলেন, আগের উৎপাদিত নাপা সিরাপের দাম ২০ টাকা হওয়া সত্ত্বেও প্যাকেটের গায়ে সেই দাম মুছে ৩৫ টাকা মূল্য লিখে রাখার অপরাধে পপুলার মেডিসিন কর্নারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। আমরা অভিযান চলাকালে মাইকিং, লিফলেট বিলির মাধ্যমে ব্যবসায়ী, ক্রেতা ও বিক্রেতাদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে অবহিত ও সচেতন করার চেষ্টা করছি।

এসময় থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট