1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:58 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

টেন্ডার না পেলে পিস্তল দেখিয়ে প্রকৌশলীকে হত্যার হুমকি।

Reporter Name
  • Update Time : Tuesday, August 23, 2022,
  • 446 Time View

স্টাফ রিপোর্টারঃ

এলজিইডির প্রকৌশলীর বাসায় ঢুকে তার মাথায় পিস্তল ঠেকিয়ে টেন্ডার না পেলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর এক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে। আনোয়ার হোসেন নামের ওই নেতাসহ তার দলবদলের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় এ বিষয়ে একটি মামলা করেছেন রাজশাহীর দুর্গাপুর এলজিইডির উপজেলা প্রকৌশলী।

 

এ ঘটনায় ওয়াকিল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

শনিবার উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন তার মামলার এজাহারে রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আনোয়ার হোসেন, ঠিকাদার ওয়াকিল হোসেন ও ৮/১০ জনকে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট বুধবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি মসজিদ এলাকায় ঠিকাদার ওয়াকিল ইসলাম ও আনোয়ার হোসেনসহ কয়েকজন একটি টেন্ডার নিয়ে বিরোধে দুর্গাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেনের বাসায় ঢুকে তার ওপর চড়াও হয়। একপর্যায়ে আনোয়ার পিস্তল বের করে সানোয়ার হোসেনকে হত্যার হুমকি দেয়।

 

একাধিক সূত্র জানিয়েছে, ‘রুরাল কানেকটিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’ নামে সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় সম্প্রতি রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ২১ কিলোমিটার সড়কের টেন্ডার আহ্বান করা হয়। মামলার এজাহারে প্রকৌশলী জানিয়েছেন, এই টেন্ডারের কাজ নেয়ার জন্যই আনোয়ার দলবল নিয়ে এ ঘটনা ঘটায়।

 

ঠিকাদারদের একটি সূত্র জানিয়েছে, এই কাজের টেন্ডার প্রক্রিয়া হচ্ছে ই-জিপি পদ্ধতি বা অনলাইন প্লাটফর্মে। সেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হলেও ঠিকাদারদের সঙ্গে কী কারণে প্রকৌশলীর বিরোধ হয়, তা নিয়ে তদন্ত করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

 

জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার রফিকুল ইসলাম জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট