1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:06 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে চুরির দায়ে আটক যুবকের ফাঁস লাগা মরদেহ উদ্ধার।

Reporter Name
  • Update Time : Thursday, August 25, 2022,
  • 575 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে ইউনিয়ন পরিষদের রুম থেকে ফাঁস লাগানো অবস্থায় সুজন ইসলাম (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় ৩নং সদর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় তলার রুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুজন জগদল গোয়ালপাড়া গ্রামের কচিমদ্দীনের ছেলে।

স্থানীয় ও পরিষদ সূত্রে জানা যায়, বুধবার (২৪ আগস্ট) রাতে জগদল এলাকায় একটি মসজিদের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েন সুজন ও জাহেদুল। পরে স্থানীয়রা চেয়ারম্যান আল ইমরানকে খবর দিয়ে তাদের পরিষদে নিয়ে যায়। এ বিষয়ে সকালে পরিষদে বিচার বসার কথা ছিল। এর মাঝে রাতে পরিষদের দ্বিতীয় তলায় পৃথক রুমে তাদের রেখে সবাই বাড়ি চলে যায়। সকালে ডিউটিরত গ্রাম পুলিশ তাদের দেখাশোনা করে তাদের জন্য খাবার আনতে যায়। খাবার এনে সুজনের রুমে দিতে গিয়ে তাকে গলায় গামছা দিয়ে রুমের ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে পরিষদের সবাইকে খবর দেয়। পরে এ বিষয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। একই সময় চুরির দায়ে অভিযুক্ত জাহেদুল নামে অপর যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জাহেদুল জগদল এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন মিয়া বলেন, মরদেহ প্রাথমিক সুরতহাল করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট