1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:56 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ভারতের ওপর থেকে ফিফার নিষেধাজ্ঞা প্রত্যাহার

Reporter Name
  • Update Time : Saturday, August 27, 2022,
  • 578 Time View

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের উপর থেকে নির্বাসন তুলে নিয়েছে ফিফা। ফলে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর কোনো বাধা রইল না।

এক বিবৃতি বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। সংস্থাটি বিবৃতিতে জানায়, এআইএফএফ (অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন) কার্যনির্বাহী কমিটির ক্ষমতা গ্রহণের জন্য গঠিত প্রশাসক কমিটির ম্যান্ডেট বাতিল করা হয়েছে বলে ফিফা নিশ্চিত হওয়ার পরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফিফা এবং এএফসি (এশিয়ান ফুটবল ফেডারেশন) পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং নির্দিষ্ট সময়ে এআইএফএফ’র নির্বাচন অনুষ্ঠিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করে যাবে।

১২ দিনের অনিশ্চয়তার পর দেশটি থেকে অবশেষে উঠে গেল নির্বাসন। তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফুটবল কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় ফিফা। এআইএফএফ’কে পাঠানো এক চিঠিতে সুপ্রিম কোর্ট নিয়োজিত প্রশাসক কমিটিকে অবিলম্বে বাতিল করার নির্দেশনা দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লিখিত আকারে জানিয়ে দেয়া হয় ফিফাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট