1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গোপালপুরে ডোবায় মিলল নিখোঁজ স্কুল ছাত্রের লাশ

Reporter Name
  • Update Time : Sunday, August 28, 2022,
  • 440 Time View

গোপলপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের সাতদিন পর বাঁশ ঝাড়ের পাশে ডোবায় মিলল হৃদয় (১৩) নামে এক স্কুল ছাত্রের লাশ। রবিবার (২৮ আগস্ট) সকালে হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামের ওই ডোবায় তার অর্ধগলিত লাশ পাওয়া যায়। হৃদয় ওই গ্রামের মোস্তফার ছেলে ও শিমলা পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র জানায়, হৃদয় গত ২২ আগস্ট সকাল ১০টার দিকে শিমলা বাজারে যাওয়ার কথা বলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। নিখোঁজের পর থেকে আত্বীয়স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজ খবর নেন। কোথাও সন্ধান না পেয়ে গত ২৪ আগস্ট গোপালপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রবিবার সকালে বাঁশের পাতা আনতে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশ ঝাড়ে গিয়ে ডোবায় একটি লাশ ভাসতে দেখেন। পরে তার ডাকচিৎকারে লোকজন এসে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে হৃদয়ের স্বজনরা লাশ সনাক্ত করেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হৃদয়ের বাবা থানায় নিখোঁজের বিষয়ে একটি জিডি করেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্ত শেষে লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট