1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 4:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

আবারও অবৈধ ক্লিনিক বন্ধে অভিযান শুরু।

Reporter Name
  • Update Time : Monday, August 29, 2022,
  • 427 Time View

দেশের সব বেসরকারি অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক আগামী ৯৬ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসব অবৈধ প্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে সোমবার থেকে রাজধানীসহ সারা দেশে অভিযান চালাবে অধিদপ্তর। যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।

 

স্বাস্থ্য অধিদপ্তরে এ সংক্রান্ত এক জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযানের কথা জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

 

তিনি বলেন, “আগে আমরা ৭২ ঘণ্টার সময় দিয়ে অভিযান চালিয়েছিলাম। এবার এই অভিযান হবে ৯৬ ঘণ্টার। অর্থাৎ সোমবার থেকে এই সপ্তাহের পুরোটাই চলবে। এরপর আমরা অভিযানের সামারি নিয়ে শনিবার বা রবিবার বসব।”

 

অধিদপ্তরের এই কর্মকর্তা আরও বলেন, “স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে কঠোর অবস্থানে আছেন। তিনি আমাদের আগের চেয়ে জোরদার করে অভিযান চালাতে বলেছেন।”

 

এর আগে গত ২৬ মে ৭২ ঘণ্টার মধ্যে দেশের সব অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়ে আরেকটি অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। ওই অভিযানে রাজধানীসহ সারা দেশে বন্ধ হয়েছিল ১ হাজার ৬৪১টি অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক এবং অবৈধভাবে প্রতিষ্ঠান চালানোর অপরাধে জরিমানা থেকে সরকারের রাজস্ব আয় হয় ২৫ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৬৭ টাকা।

 

নতুন অভিযানের বিভিন্ন দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়, গত অভিযানের পর গত তিন মাসে যেসব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাডব্যাংক নিবন্ধন পায়নি এমন প্রতিষ্ঠানও কার্যক্রম চালাতে পারবে না।

 

লাইসেন্স নেই- এমন বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার-ব্লাডব্যাংকে কর্মরত চিকিৎসকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. আহমেদুল কবীর। তিনি বলেন, “অনিবন্ধিত বা বৈধতা নেই এমন প্রতিষ্ঠানে কাজ করা চিকিৎসক বৈধ হলেও কর্মকাণ্ড অবৈধ বলে বিবেচনা করা হবে।”

 

এক্ষেত্রে এসব চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট