1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:05 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ইউপিডিএফ সন্ত্রাসী নিহতের ঘটনায় রামগড়ে সড়ক অবরোধ ও গাড়ীতে আগুন 

Reporter Name
  • Update Time : Friday, September 2, 2022,
  • 517 Time View

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় শুক্রবার সকালে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ’র গুইমারা শাখার সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫২) নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে দুপুরে রামগড়ের দাতারাম পাড়ায় ইউপিডিএফ সমর্থিতরা খাগড়াছড়ি-ফেনী সড়ক অবরোধ করে চালককে মারধর করে একটি ট্রাকে আগুন দেয় এবং কয়েকটি সিএনজি অটোরিকশা ভাংচুর করে। ট্রাকটিতে সিপি বাংলাদেশ কোম্পানির মুরগীর খাদ্য ছিলো বলে জানা যায়। এসময় সড়কে তান্ডব চালিয়েছে সন্ত্রাসীরা। পরে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতির নিয়ন্ত্রণ নেয়।

নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ সংগঠনটির গুইমারা ইউনিটের দায়িত্বে ছিলেন এবং তিনি স্থানীয়দের কাছে গুইমারার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।

ইউপিডিএফের একটি সূত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ইউপিডিএফ সংগঠক অংথোই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ মুখোশধারী সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট