1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

পঞ্চগড়ের বোদায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৫৩ বার পড়া হয়েছে

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে মাহাফিজুর রহমান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের প্রধান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মাহাফিজুর ওই এলাকার রহিদুল ইসলামের ছেলে।

 

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা যায়, মাহাফুজুর দুপুরে বাড়ির পাশে উঠানে খেলা করছিল। এক পর্যায়ে বাড়ির সবার অজান্তে পাশে থাকা পুকুরে পড়ে যায়। বেশ কিছুসময় পর পরিবারের লোকেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট