1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:00 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের বোদায় ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : Sunday, September 4, 2022,
  • 436 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদায় ওজনে অকটেন কম দেওয়ায় জান্নাত ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লারদিঘী এলাকার জান্নাত ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এ আদেশ দেন পঞ্চগড়ের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ। একই অভিযানে সাকোয়া বাজারে দুই প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকটি পেট্রল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লারদিঘী এলাকার জান্নাত ফিলিং স্টেশনে অকটেন পরিমাপে কম দেওয়ায় ওই পাম্প মালিকের ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া উপজেলার সাকোয়া বাজারে মালিয়া ফার্মেসিকে দুই হাজার ও দুই ভাই চালঘরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে পরেশ চন্দ্র বর্মণ বলেন, বাজার তদারকির অংশ হিসেবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট