1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 12:11 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

মাদারীপুরে সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারীর সরকারি ডিলারশীপ বাতিলের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান।

Reporter Name
  • Update Time : Wednesday, September 7, 2022,
  • 488 Time View

স্টাফ রিপোর্টোরঃ

মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলারশীপ জগদীশ কুন্ডু ট্রেডার্স এর মালিক মহাদেব কুন্ডু অবৈধভাবে গুদামে সার মজুদ করে রেখে সারের কৃত্রিম সংকট করে বেশি দামে সার বিক্রির জন্য সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাঈনুদ্দিন। মহাদেব কুন্ডুর সরকারি ডিলারশীপ বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে মস্তফাপুর ইউনিয়নের কৃষকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মোজাম মীর, কামরুল হোসেন, আবুল হাওলাদার, সাইদুল হাওলাদার, সুমন পাটোয়ারী, ইসরাফিল হাওলাদার, সেলিম হাওলাদার প্রমুখ।
মানববন্ধনে শেষে বক্তরা বলেন, মস্তফাপুর ইউনিয়নের বিসিআইসি সার ডিলারশীপ জগদীশ কুন্ডু ট্রেডার্স এর মালিক মহাদেব কুন্ডু অসাধু ও লোভী ব্যবসায়ী। অবৈধভাবে গুদামে সার মজুদ করে রেখে সারের কৃত্রিম সংকট করে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রি করে আসছিল। এ খবর জানতে পেরে গত সোমবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈনুদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের সময় ওই গুদামে অবৈধ ভাবে ৮’শ ২৭ বস্তা ইউরিয়া, ডিএসপি ও পটাশ সার মজুদ করে রেখেছিল মহাদেব কুন্ডু। সেই অবৈধ সার মজুদের অভিযোগে ওই ব্যাবসায়ীকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ডসহ ১৫ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মহাদেব কুন্ডুর সরকারি ডিলারশীপ বাতিল করা হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট