1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ১।

Reporter Name
  • Update Time : Monday, September 12, 2022,
  • 608 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওমর ফারুক (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। রবিবার (১১ই সেপ্টেম্বর‌) বিকেলে উপজেলার সিদ্দিক নগরে সাত বছরের শিশুকে ধর্ষণের ঘটনাটি ঘটে।

 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওমর ফারুক লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে তেঁতুলিয়া উপজেলার সিদ্দিক নগরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিল।

 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ওমর ফারুক লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কুমারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। সে তেতুলিয়া উপজেলার সিদ্দিক নগরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার ছোট বোন ও ওমর ফারুকের ছেলের সাথে খেলাধুলা করতেছিল। এ সময় ওমর ফারুক তার ছেলে ও শিশুটির ছোট বোনকে চকলেট আনতে দোকানে পাঠায়। এই সুযোগে শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে ওমর ফারুক। এসময় শিশুটি কান্নাকাটি করলে শিশুটি তার মাকে সব খুলে বলে। সবশুনে মা থানায় খবর দেয়।

 

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে এবং ধর্ষককে গ্রেফতার করে।

 

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং ধর্ষক ওমর ফারুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ সোমবার ১২ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট