1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:20 am
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

কলাপাড়ায় টানা বর্ষনে কর্মহীন শ্রমজীবী মানুষ।এই অবস্থা থাকতে পারে আরো দু এক দিন।

Reporter Name
  • Update Time : Tuesday, September 13, 2022,
  • 454 Time View

শাকুর মাহমুদ পটুয়াখালী জেলা প্রতিনিধি।

 

পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ সেপ্টেম্বর থেকে আজ ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত ৪ দিনের টানা বর্ষনে গৃহবন্দী থেকে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ।

 

মঙ্গলবার (১৩ সেপ্টম্বর) শ্রমজীবী অনেকের সাথে কথাবলে এমনটা জানাগেছে। তারা জানায়, দৈনিক শ্রম তাদের একমাত্র আয়ের মাধ্যম, এই দিয়ে তাদের সংসারের খাওয়া দাওয়া, পোষাক পরিচ্ছেদ বাচ্চাদের লেখাপড়া সহ সবকিছু চলে। তারপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাড়িয়েছে এনজিও থেকে ওঠানো লোনের কিস্তির বাড়তি চাপ। এমনটা যদি আরও কয়েক দিন দীর্ঘায়িত হয় তবে দিনমজুরী করে চলা মানুষগুলোর জীবন দূর্বিষহ হয়ে উঠবে। এছাড়াও দ্রব্যসামগ্রীর বাড়তি দামে স্বল্প আয়ের মানুষ গুলোর জীবন চিড়েচ্যাপ্টা হওয়ার অবস্থা। শ্রমজীবী অনেকের সাথে কথাবললে্ এমন কষ্টের কথা তুলেধরেছেন তারা। নীলগঞ্জের সলিমপুরের শ্রমজীবি হাবিব হাং বলেন, আইজ ৪ দিন অইছে কামে যাইনা, বাজার করার টাহা নাই, চাউল যা আছেলে শেষ, এইরহম বৃষ্টি থাকলে মোগো না খাইয়া তাহা লাগবে। পৌর শহরে অটো চালক ইয়াকুব মুন্সি বলেন সকালে বাইরাইছি রোডে কোন লোকনাই তাই ব্রিজের নিচে বইয়া মোবাইল চাপি। পৌর শহরে হেটে- হেটে মাছ বিক্রেতা রহিম বলেন ৩ দিন অইছে বৃষ্টিতে মাছ বেচিনা চলতে কষ্ট অইতেআছে, বাসায় বইয়া খালি ঘুমাই, বউর ডাহাডাহিতে বাজারে আইছি কয়ডা ডাইল আর আলু নিমু এই দিয়াই চলবে, কিআর করার। হাবিব,ইয়াকুব,রহিমদের মত অগনিত শ্রমজীদের একই অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে এই বৃষ্টি পাত বুধবারের পর থেকে কমতে শুরু করবে। তবে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা (Bangladesh weather observation tem) জানিয়েছে আগামী ১৫- ১৬ তারিখ পর্যন্ত এই বৈরী আবহাওয়া থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট