1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:21 am
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

পাকিস্তানের নেতার চায় তাদের দেশটা বাংলাদেশের সমান হোক – রেলপথ মন্ত্রী সুজন।

Reporter Name
  • Update Time : Friday, September 16, 2022,
  • 423 Time View

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

রেলপথ মন্ত্রী বলেন, “পাকিস্তানের প্রধান মন্ত্রী ও নেতারা চায় তাদের দেশটা বাংলাদেশের সমান হলেই তারা খুশি। যে পাকিস্তান বাংলাদেশকে শোষন করতো, ঘৃণা করতো, বাঙ্গালীদের বাঙাল বলে গালি দিতো তারা এখন বাংলাদেশের সমান হতে চায়। তারা কতদূর পিছিয়ে গেছে তাদের নেতাদের মুখ থেকেই তা প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের এক টাকা সমান তাদের দুই টাকা।”

পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নে সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় রুরাল ওয়াটার সাপ্লাই স্কিম এর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন রেলপথ মন্ত্রী এড. নূরুল ইসলাম সুজন এমপি।

১৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, পৌর মেয়র এড. ওহেদুজ্জামান সুজ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী বর্মন, ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল জব্বার প্রমুখ। সূচনা বক্তব্য প্রদান করেন পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সায়হান আলী।

মন্ত্রী আরও বলেন, “গত পনেরো বছরের চেয় এখন মানুষের জীবন যাত্রার মান অনেক বেড়েছ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভূমিহীন ও গৃহহীন মানুষের বাড়ির ব্যবস্থা করে দিচ্ছে। হিজড়া, বেদে, উদ্বাস্তু সকলকে পুনর্বাসনের ব্যবস্থা করছে। আগে শহরের মানুষ শুধু বিদ্যুৎ পেতো এখন গ্রামগঞ্জে সব জায়গায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা দেয়া হচ্ছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ সরকারকে আবার ক্ষমতায় আনা দরকার।”

বোদা পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ আড়াই কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি সম্পন্ন হলে ময়দান দিঘী ইউনিয়নের ৬ শতাধিক পরিবার নিজ বাড়িতে নিরাপদ পানি পাবে। এটি পঞ্চগড় জেলায় নিরাপদ পানি সরবরাহের প্রথম প্রকল্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট