1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:34 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

অভয়নগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা।

Reporter Name
  • Update Time : Saturday, September 17, 2022,
  • 295 Time View

 

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগর উপজেলার ৫নং শ্রীধরপুর ইউনিয়নের মধুরাপুর মোড়লপাড়ায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, স্বামী দীর্ঘদিন কাজ না করে মাছ ধরে বেড়ায়, যে কারনে সংসারে অভাব অনটন লেগেই থাকে। স্বামীর এরকম কর্মকান্ডে প্রায়ই ঐ গৃহবধূর সাথে কলহ ঝগড়াবিবাদ লেগে থাকে। এরই জেরে গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে স্বামী মাছ ধরার জন্য যেতে চাইলে গৃহবধূ বাধা দেয়, এতে দু’জনের মধ্যে বাকবিতন্ডা হয়। স্বামী গৃহবধূর কথা না শুনে মাছ ধরতে গেলে বেলা আনুঃ ১১টার দিকে ওই গৃহবধূ ঘরে থাকা টয়লেট ক্লিনার হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। সাথে সাথে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে ঐ গৃহবধূর চিকিৎসা চলছে। জানা গেছে, গৃহবধূ উপজেলার মথুরাপুর মোড়লপাড়ার ইউছুব আলীর স্ত্রী মোছাঃ পারভীন বেগম(৩২)।
স্বামী ইউছুব বলেন আমার কাজকর্ম না থাকায় মাছ ধরতে স্থানীয় বিলে গিয়েছিলাম, হঠাৎ আমার মেয়ে ফোন করে জানায় আমার স্রী হারপিক খেয়েছে। ঝগড়া বিবাদের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমার সাথে স্ত্রীর কোন কলহ ঝগড়াবিবাদ হয়নি।
এবিষয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওহিদুজ্জামান বলেন, ওই গৃহবধূর চিকিৎসা চলছে, এখনো কিছু বলা যাচ্ছেনা কি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট