1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

Reporter Name
  • Update Time : Saturday, September 17, 2022,
  • 502 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ইজিবাইক (থ্রি হুইলার) উল্টে সাবেরুল ইসলাম সাগর (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

 

১৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে উপজেলার কালিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পামুলী ইউনিয়নের ঢাঙ্গীরহাট এলাকার মজিবর রহমানের ছেলে। সে কালুরহাট কেসি উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিচ্ছে।

 

স্থানীয়রা জানায়, সকালে সাবিরুল সহপাঠীসহ এসএসসি পরীক্ষায় অংশ নিতে ইজিবাইকে কালীগঞ্জ এমপি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল ইজিবাইকে করেরা। রাস্তায় বেঁধে রাখা একটি ছাগল বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ইজিবাইকটি। এ সময় সাবেরুলসহ চার পরীক্ষার্থী আহত হন। তাদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাগরের মৃত্যু হয়। আহত অন্য তিন পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে পরীক্ষায় অংশ নেন।

 

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আফিয়া ফারজান বলেন, অতিরিক্ত রক্তপাতের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই সাগরের মৃত্যু হয়।

 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী সাগরের নিহতের খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে নিহত পরীক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট