1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:22 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

পঞ্চগড়ের বোদায় ইউপি সদস্যদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান।

Reporter Name
  • Update Time : Wednesday, September 21, 2022,
  • 449 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

 

পঞ্চগড়ের বোদায় ইউপি সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি, মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা সভায় ইউপি সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, মিথ্যা মামলা হয়রানি ও তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাসহ পাঁচ দফা দাবীতে এক মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বোদা কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে বোদা উপজেলা ইউ, পি ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি, ইউ, পি ঐক্য পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সা. সম্পাদক মো. জাকারিয়া হাবিব, ইউপি সদস্য মো. শাহিরউদ্দীন, ইউপি সদস্য মো. রাজিউল, ইউপি সদস্য ধর্ম নারায়ন রায়, ইউপি সদস্য আনোয়ার, ইউপি সদস্য বাবুলসহ বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিকরণ। ইউনিয়ন পরিষদ কর্তৃক বেসরকারী ভাতা নিয়মিত নিশ্চিতকরণ। ইউপি সদস্য/সদস্যাদের জন্য উপজেলা পরিষদ চত্বরে আলাদা ভাবে বসার সুব্যবস্থা করা। উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা সভায় ইউপি সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। পরিষদের সদস্যদের অযথা মিথ্যা মামলায় হয়রানি বন্ধ করা এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি এবং তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার দাবী জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট