1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 9:42 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

টাঙ্গাইলে মহিলা আ.লীগের সোনিয়া ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার।

Reporter Name
  • Update Time : Thursday, September 22, 2022,
  • 398 Time View

জুয়েল রানা তুহিনঃ

টাঙ্গাইলের ভূঞাপুরে রাজনৈতিক পরিচয়ের আড়ালে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রি করতেন মহিলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য সোনিয়া আক্তার। অবশেষে ধরা পড়েছেন তিনি। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে মো. রাজ্জাকের বাড়ি থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ সোনিয়াকে আটক করা হয়েছে।

 

এসময় তার স্বামী সাবেক যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তবে আব্দুর রাজ্জাক এর আগে ইয়াবাসহ বেশ কয়েকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

 

সোনিয়া আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য বলে নিশ্চিত করেছেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি।

 

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলিফ নূর মিনি বলেন, মাদকসহ সোনিয়া গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছি। অসুস্থ থাকায় এ বিষয়ে পরে কথা বলব।

 

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, মাদক সম্রাজ্ঞী সোনিয়া আক্তার দীর্ঘদিন ধরে মাদক কেনা-বেচা করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী আব্দুর রাজ্জাক পালিয়ে গেছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট