1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

গাজীপুর শ্রীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত মোঃ রানা মিয়ার লাশ নিয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।

Reporter Name
  • Update Time : Monday, September 26, 2022,
  • 400 Time View

শ্রীপুর প্রতিনিধিঃ

 

নিহত রানা মিয়া (২২) লাশ নিয়ে গাজীপুর শ্রীপুর এলাকাবাসী মানববন্ধন করেছে। । রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা নয়নপুর সংযোগ সড়কের সরকার বাড়িসংলগ্ন সড়কে এক কিলোমিটার জুড়ে এ মানববন্ধন করা হয়।

শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মো. আমিরুল ইসলামের ছেলে মোঃ রানা মিয়া। তিনি নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ করতেন। নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা হলেন—শিপন (২৭), আকাশ (২৫), উজ্জ্বল (৪৫), শওকত (৩০), ইমন (৩০) ও মোশাররফ (৫০)। তারা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা।

 

রানার মরদেহ দাফনের আগে রাস্তার দুই পাশে সহস্রাধিক মানুষ মানববন্ধনে অংশ নেন। তারা রানার ওপর নির্যাতনের সঙ্গে জড়িত সবার মৃত্যুদণ্ড দাবি করেন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির দেওয়ার হুমকি দিয়েছেন বিক্ষুব্ধরা।

 

গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘রানা হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টা অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।’

 

স্থানীয় বাসিন্দা মো. ইব্রাহিম আলম অভিযোগ করেন, রানাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়। রানার গোপনাঙ্গ দিয়ে লোহার তার ঢুকিয়ে দেওয়া হয়। এ সময় রানার মুখে গামছা ঢুকিয়ে দেওয়া হয়।

 

স্থানীয় আরেক বাসিন্দা লোকমান হেকিম বলেন, ‘রানাকে যেভাবে মারা হয়েছে, তা লোমহর্ষক।’

 

মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রিপন বলেন, ‘এ হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। প্রশাসনের কাছে এলাকাবাসীর জোর দাবি, দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হোক।’

 

রানার বাবা আমিরুল ইসলাম বলেন, ‘আমার একমাত্র ছেলেকে ওরা নির্যাতন করে মেরে ফেলেছে। আমি খুনের বিচার না পেলে ছেলেকে দাফন করব না। সারা রাত আমার ছেলেকে নির্যাতন করেছে ওরা। আমার ছেলের হাত, পা ভেঙে দিয়েছে। এ ঘটনায় আমি থানায় মামলা দায়ের করেছি।’

 

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, ‘নিহত রানার বাবা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম। মরদেহ নিয়ে এলাকাবাসীর মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

 

উল্লেখ্য, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে রানার ওপর নির্যাতন চালায় স্থানীয় যুবক শিপন ও তার সঙ্গের লোকজন। এতে রানা গুরুতর আহত হন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রানার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট