1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 11:03 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

রাজেন্দ্রপুরে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : Tuesday, September 27, 2022,
  • 612 Time View

কেন্দ্রীয় ফারিয়া’র নির্দেশে সারাদেশের ন্যায়, উপজেলার রাজেন্দ্রপুর শাখায় কর্মরত সকল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের কর্মকর্তারা অদ্য সকালে প্রতিবাদ সমাবেশ করেছে।

ঔষধ কোম্পানিতে কর্মরত প্রতিনিধিদেরকে কথায় কথায়  চাকরি থেকে ছাটাই,  দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সামঞ্জস্য রেখে বেতন, ও টি.এ/ডি.এ বৃদ্ধি এবং অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ ঘোষণা ও চাকরির সু-নির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবীতে ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায়, সারাদেশের ন্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর শাখায় কর্মরত সকল কর্মচারি- কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশে অংশ গ্রহণ করে।

রাজেন্দ্রপুর ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিটিভ এসোসিয়েশনের (ফারিয়া) আয়োজনে, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের  সঞ্চালনায় ও মোঃ মাছুম পালোয়ানের সভাপতিত্বে সমাবেশে- সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ন সাঃ সম্পাদক মিঠুন রায়, সহ-সভাপতি সোহাগ, প্রধান উপদেষ্টা সোলায়মান হোসেন, ক্রীড়া সম্পাদক নোমান, কোষাধ্যক্ষ রাকিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অবৈধ প্রেসক্রিপশন সার্ভে বন্ধ  করতে হবে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সাথে সমন্বয় করে বেতন ও টি,এ ডি এ বৃদ্ধি করতে হবে, চাকরি থেকে ছাঁটাই বন্ধ করতে হবে, নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে, সকল সরকারি ছুটি ভোগ করার অধিকার দিতে হবে।

এ দাবী আদায়না  হলে সকল প্রকার ঔষধ সাপ্লাই বন্ধ সহ আরো কঠোর কর্মসূচী গ্রহণ করবো।

মামুন হোসেন (এম.এ)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট