1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:10 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে প্রাণঘাতী সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১৫৩।

Reporter Name
  • Update Time : Sunday, October 2, 2022,
  • 452 Time View

ইন্দোনেশিয়ার ফুটবল স্টেডিয়ামে পদদলিত হয়ে ১৫৩ জন মারা গেছেন। শনিবার (১ অক্টোবর) রাতে দু’দলের সমর্থকদের সংঘর্ষে আরও ২০০’র কাছাকাছি আহত। খবর রয়টার্সের।

 

পুলিশ প্রশাসন জানায়, পূর্ব জাভা’র স্টেডিয়ামে চলছিলো ফুটবল ম্যাচ। খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা নেমে যান মাঠে। জড়িয়ে পড়েন প্রাণঘাতী সংঘাতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও হয় হতাহতের ঘটনা।

 

 

নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যসহ’ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়। চিকিৎসকদের আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি।

 

প্রাথমিক তদন্তে বলা হয়, স্টেডিয়াম থেকে বের হওয়ার একটাই পথ ছিলো। সংঘর্ষের কারণে সেখানে ভিড় জমে যায়। পদদলিত হয়ে অক্সিজেনের অভাবে হয় বেশিরভাগ মৃত্যু। এ ঘটনায় বিআরআই লিগা ওয়ান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট