1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:45 pm
Title :
সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি ।

অভয়নগরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরিচুল্লি নির্মাণ বন্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা।

Reporter Name
  • Update Time : Monday, October 10, 2022,
  • 411 Time View

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরি ও পরিবেশ দূষণকারী অবৈধ চুল্লি নির্মাণ বন্ধে এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। সোমবার (১০ অক্টোবর) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর আয়োজনে সোনাতলা বাজারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মহাসিন শেখের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোবিন্দ দাস, আওয়ামী লীগ নেতা খবির উদ্দিন ফারাজী, যুবদল নেতা নাসির উদ্দিন মিলন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, অভয়নগর উপজেলা প্রশাসন ও যশোর পরিবেশ অধিদপ্তর কর্তৃক গত ২১ ও ২৬ সেপ্টেম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা ও ধুলগ্রামে অভিযান চালিয়ে ১০১টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরির অবৈধ চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। এরপর স্থানীয় ঐ চুল্লি মালিকরা পুনরায় চুল্লি নির্মাণের পায়তারা করছে। দূষণ, মানবদেহের ক্ষতি ও পরিবেশ রক্ষার্থে এই মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে অবৈধ চুল্লি নির্মাণ বন্ধ এবং নতুন চুল্লি নির্মাণকারী মালিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট