1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 12:40 pm
Title :
রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার

নড়াইল ও গোপালগঞ্জের মধ্যবর্তী মধুমতি সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reporter Name
  • Update Time : Monday, October 10, 2022,
  • 515 Time View

মোঃনয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

 

মধুমতি নদীর ওপর নির্মিত ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সোমবার (১০ অক্টোবর) দুপুর ১টা ১১ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গোপালগঞ্জ, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় এবং সেতু প্রান্তে যুক্ত হয়ে সেতুর উদ্বোধন করেন।

 

গোপালগঞ্জ ও নড়াইলের সীমান্তে নির্মিত দেশের প্রথম ছয়লেইনের সেতু মধুমতি সেতু। নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ২০০৮ সালে নড়াইলের সুলতান মঞ্চে নির্বাচনী জনসভায় কালনা ঘাটে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি তিনি ‘কালনা সেতু’ নামে এ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

মধুমতি নদীর মতো সুন্দর একটি নামে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতি নদীর নামে সেতুটির নামকরণ করেছেন। সেতু উদ্বোধনের আগের দিন রোববার তা পরিদর্শনে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শ্যামল ভট্টাচার্য বলেন, সোমবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর রাত ১২টায় জনসাধারণের চলাচলের জন্যে সেতুটি উন্মুক্ত করে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

নড়াইলের লোহাগড়ার উপজেলা এবং গোপালগঞ্জের কাশিয়ানীর মধ্য দিয়ে প্রবাহিত মধুমতি নদীর ওপর নির্মিত এ সেতু উদ্বোধন হওয়ায় নড়াইল যশোরসহ এ অঞ্চলের মানুষ সড়কপথে সরাসরি ঢাকা যাতায়াত করতে পারবে। পাশাপাশি এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও এ সেতু ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

 

সড়ক ও জনপদ অধিদপ্তর (সওজ) নড়াইলের নির্বাহী প্রকৌশলী ও কালনা সেতুর প্রকল্প ব্যবস্থাপক আশরাফুজ্জামান বলেন, ৯৬০ কোটি টাকায় নির্মিত মধুমতি সেতু দেশের প্রথম ছয় লেইনের সেতু, যার প্রস্থ ২৬ দশমিক ১ মিটার। সেতুর উভয় পাশে ৬ লেইনের সংযোগ সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য প্রায় সাড়ে চার কিলোমিটার।

 

উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নড়াইল ১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, খুলনা বিভাগীয় কমিশনার মো.জিল্লুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক মো.হাবিবুর রহমান, খুলনা রেঞ্জের উপ-মহাপরিদর্শক খ: মহিউদ্দিন (বিপিএম বার), পুলিশ সুপার সাদিরা খাতুন, জেলা আ.লীগের সভাপতি সুভাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু সহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট