1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:09 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

‘ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি না হলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে’।

Reporter Name
  • Update Time : Tuesday, October 11, 2022,
  • 315 Time View

দ্রুত ইউক্রেন যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

 

নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প রোববার এ কথা বলেন।

 

তিনি বলেন, আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান বের করতে হবে। অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।

 

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।

 

২০২৪ সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন।

 

ট্রাম্পের দাবি, ২০২০ সালে যদি তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।

 

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে।

 

ট্রাম্প এক সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রাশিয়াকে নিয়ে বিদ্রুপ করেছে।

 

ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এক প্রকার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে যেতে বাধ্য করেছে এবং বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট