1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 2:23 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

হারিকেন ‘জুলিয়া’র তাণ্ডবে মধ্য আমেরিকার দেশলোয় অন্তত ২৫ জনের মৃত্যু।

Reporter Name
  • Update Time : Tuesday, October 11, 2022,
  • 515 Time View

 

শক্তিশালী হারিকেন জুলিয়ার তাণ্ডবে মধ্য আমেরিকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা সবাই এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক। খবর রয়টার্সের।

 

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি এর তথ্য অনুসারে, শক্তি হারিয়ে জুলিয়া বর্তমানে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। অবস্থান করছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) এল সালভাদরের সমুদ্রে উপকূলে ঝড়টি প্রবেশ করে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ পরিচালনা করতে যাওয়া পাঁচ সেনাসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধার পেয়েছেন ৯ শ’ এর কাছাকাছি মানুষ। এছাড়া বাদবাকি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হন্ডুরাস ও গুয়াতেমালা।

 

জুলিয়ার আঘাতে উপড়ে পড়েছে গাছপালা-বিদ্যুতের খুঁটি। তাই বিচ্ছিন্ন টেলিযোগাযোগ আর বিদ্যুৎ সংযোগও। ভেসে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দেশগুলোতে আগামী দুই দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

 

রোববার রাতে মধ্য আমেরিকায় আঘান হানে হারিকেন জুলিয়া। এ সময় বাতাসের ঘূর্ণন বেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। সেসময় ৩৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট