1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 5:47 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

শান্তি শৃংখলা বজায় রাখতে সিসি ক্যামেরা প্রদান করলেন কৃষকলীগ নেতা  

Reporter Name
  • Update Time : Thursday, October 20, 2022,
  • 488 Time View

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ

এলাকার সার্বক্ষণিক নিরাপত্তা ও শান্তি শৃংখলা বজায় রাখতে উত্তরা পশ্চিম থানা পুলিশকে একটি হাই ডেফিনেশন সিসি ক্যামেরা প্রদান করেছেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন নাসির । মঙ্গলবার ( ১৮ই অক্টোবর ) দুপুর ২টার দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোহাম্মদ মহাসিন মিয়ার হাতে পঞ্চাশ হাজার টাকা দামের এই হাই ডেফিনেশন সিসি ক্যামেরাটি তুরাগ থানা কৃষক লীগের পক্ষ থেকে তুলে দেওয়া হয় । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর ( তদন্ত ) মোঃ ইয়াসিন গাজী, ইন্সপেক্টর ( অপারেশন ) পার্থ, ৫৪নং ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক মোঃ কামরুল ইসলাম মিলন, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রনি প্রমুখ । এসময় কৃষক লীগ নেতা মোঃ নাসির উদ্দিন নাসির বলেন, সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সবচেয়ে কার্যকরী একটি ডিভাইস হলো সিসি ক্যামেরা । যেটি এক সময় বেশ ব্যয়বহুল প্রক্রিয়া মনে করা হলেও বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রযাত্রায় এটি এখন সর্বস্তরের জনগণের কাছে সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । ব্যাংক, অফিস-আদালত, দোকান, রাস্তাঘাট, কলকারখানা, এমনকি বাসা-বাড়িতেও এখন সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে । উত্তরা পশ্চিম থানার পুরো এরিয়াকে যদি সিসি ক্যামেরার মাধ্যমে ডিজিটাল টহল নিশ্চিত করা যায়, তাহলে অপরাধ সংঘটিত করে কেউ পার পাবেনা বলেও মন্তব্য করেন তিনি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট