1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 7:24 am
Title :
ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল  পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি । উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার অনিয়ম স্বেচ্ছাচারিতা ও দূর্নীতির আখড়া কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ! 

কাজ না করেই কোটি কোটি টাকা আত্মসাৎ  গণপূর্ত মহাখালি বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ’র দুর্নীতি থামবে কবে?

Reporter Name
  • Update Time : Monday, October 24, 2022,
  • 466 Time View

বিশেষ প্রতিবেদকঃ

 

গণপূর্ত অধিদপ্তর মহাখালি বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ’র বিরুদ্ধে উন্নয়ন কাজ না করেই সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা তুলে নিয়ে ঠিকাদারের সাথে ভাগাভাগি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া তিনি চাকুরী জীবনে অসততার আশ্রয় নিয়ে অঢেল ধন সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগ পাওয়াগেছে।

একাধিক সুত্রে জানাগেছে চাকুরী জীবনের শুরু থেকেই তিনি ঢাকায় অবস্থান করছেন। প্রায় এক দশককালে তিনি মাত্র ৩ মাসের জন্য ঢাকার বাইরে বদলী হয়েছিলেন। পরবর্তীতে গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সচিবকে ম্যানেজ করে আবার ঢাকায় ফিরে আসেন।

ইতিপুর্বে তিনি গণপূর্ত প্রধান কার্যালয়ে রক্ষণা বেক্ষণ উপ বিভাগের এসডি ছিলেন। এরপর সিটি ডিভিশনের এসডি ছিলেন। তৎপর মিরপুর ডিভিশনের দায়িত্বে ছিলেন। আজ প্রায় এক বছর হয় তিনি গণপূর্ত মহাখালী বিভাগের নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে রয়েছেন।

সুত্রগুলো আরো জানায়, বুয়েটে পড়াকালীন তিনি ছাত্র দলের সক্রিয় নেতা ছিলেন। এখনো বিএনপির শীর্ষ নেতাদের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে যে গুরুতর অভিযোগটি উঠেছে তা হলো: তিনি তার ডিভিশনের একটি উন্নয়ন কাজ নামেমাত্র সম্পন্ন করেই বরাদ্দের ৭ কোটি টাকা তুলে ঠিকাদারের সাথে ভাগাভাগি করে নিয়েছেন। এই কাজটি ছিলো মহাখালী নার্সিং কলেজের সামনের রাস্তার উন্নয়ন কাজ।

এলাকাবাসীর অভিযোগ, এই রাস্তাটি উন্নয়নের নামে শুভাংকরের ফাঁকি দিয়েছে গণপূর্ত বিভাগ। রাস্তাটির জন্য ৭ কোটি টাকা বরাদ্দ করা হলেও কাজ করা হয়েছে ৬০/৭০ লক্ষ টাকার। বাকি টাকা তুলে ভাগাভাগি করা হয়েছে।

এই রাস্তা ছাড়াও মহাখালি জোনে গত অর্থ বছর ও চলতি অর্থ বছরে যে সব উন্নয়ন কাজ করা হয়েছে তার সিংহভাগই নামে মাত্র সম্পাদনা করেই বিল তুলে নেওয়া হয়েছে। ভুয়া বিল ভাউচারেও বরাদ্দকৃত টাকা আত্মসাৎ করা হয়েছে প্রচুর। নিরপেক্ষ কোন সরকারি অডিট সংস্থা দিয়ে ফাইলপত্র নীরিক্ষা করলেই কোটি কোটি টাকা লুটপাটের প্রমাণ মিলবে।

অবৈধ পথে অর্থ রোজগার করে তিনি ঢাকা শহরে কমপক্ষে ৫ টি প্লট ও ফ্ল্যাট কিনেছেন বলে তার খুব কাছের আত্মীয় স্বজনদের সুত্রে জানাগেছে। দুদকের মাধ্যমে তদন্ত করলে তার এ সব সম্পদের অস্তিত্ব পাওয়া যাবে এমন দাবী করেছেন তারা।

তাকে ঢাকার বাইরে বদলী করতে গেলেই মন্ত্রণালয়ে ও প্রধান প্রকৌশলীকে মোটা অংকের টাকা উৎকোচ দিয়ে সে উদ্যোগ থামিয়ে দেন বলে শোনা যায়। এ বিষয়ে তদন্তের দাবী তুলেছেন গণপূর্ত অধিদপ্তরের দেশ প্রেমিক কর্মকর্তা ও কর্মচারিরা।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ বলেন, এসব অভিযোগের কোন ভিত্তি নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট