1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 19, 2026, 6:02 pm
Title :
গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎ কানাইয়া পশ্চিমপাড়া জামে মসজিদে দোয়া ও ইফতার মাহফিল 

মাদারীপুরে বিয়ের দাবীতে সেনা সদস্য প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

Reporter Name
  • Update Time : Wednesday, November 2, 2022,
  • 249 Time View

মুন্সি ফরহাদ হোসেন :

বুধবার ( ০২ নভেম্বর ২০২২)মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামের সেনা সদস্য শৈশব বালা (২৫) নামের এক প্রেমিকের বাড়ীতে বিউটি হালদার (২২) নামের এক ষোড়শীর অনশন চলছে।

 

প্রেমিক সেনা সদস্য শৈশব

উপজেলার দক্ষিণ চলবল গ্রামের দুলাল চন্দ্র বালার ছেলে।

এদিকে প্রেমিকা বিউটি হালদার পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার বাবুল হালদারের মেয়ে বলে জানা গেছে।

 

অনশনরত বিউটি হালদার সাংবাদিকদের জানান- গত দুই বছর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শৈশবের সাথে পরিচয় হয় এরপর থেকে শৈশব তাকে বিভিন্ন ভাবে প্রেম নিবেদন করতে থাকার এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠোর পর থেকেই বিয়ে প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারিরীক সম্পর্ক করে এক পর্যায়ে বিউটিকে বিয়ে করতে অস্বীকার করলে বিষটি পারিবারিক ভাবে জানাজানি হয়ে গেলে উভয়ের পরিবার দুজনের বিয়ে দিবে মর্মে সেনা সদস্য শৈশবের পরিবার থেকে ৮ মাস সময় নিয়ে উক্ত সময়ের মধ্যে শৈশব ও তার পরিবারের লোকজন বিউটির পরিবারের কাছে মোটা অংকের যৌতুকের দাবী করে নয়তো বিয়ে হবেনা বলে সাফ জানিয়ে দিয়ে বিউটি ও তার পরিবারের সাথে কোন প্রকার যোগাযোগ না করা হলে আজ ২ নভেম্বর ২০২২ সকালে শৈশবের বাড়িতে আসে বিউটি, বাড়ীতে আসার পর বিউটিকে ঘরের মধ্যে টেনে হিঁচড়ে নিয়ে শৈশবের বাবা,মা ও তার ভাই মারধর করে বলে জানিয়েছেন ভুক্তভোগী বিউটি।

 

এই বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য শৈশবের ফুপু যমুনা বলেন – বিউটি ও শৈশবের বিয়ে দেয়ার বিষয়টি আমরা জানি তবে আমাদের দাবী না মানলে এই বিয়ে হবেনা।

 

দক্ষিন চলবল গ্রামের সাবেক মেম্বার বালুল জানান – বিউটির সাথে শৈশবের বিয়ের চুরান্ত হয়ে আছে তবে এখন কেন শৈশবের পরিবার এই বিয়েতে গড়িমসি করেছে তা বুঝতে পারছিনা, কথা দিয়ে কথা না রাখা তো মোটেও ভালো কথা নয়।

 

এই বিষয়ে দক্ষিণ চলবল গ্রামে শৈশবের বাড়ির পাশের লোকজন জানান, তারা বিউটির চিৎকারের শব্দ পেয়েছেন।

 

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দুলাল তালুকদার মুঠোফোনে জানান বিউটি ও শৈশবের বিয়ের হওয়ার বিষয়টি তিনি জানেন তবে এখনো বিয়ে না হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।

 

ডাসার থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান জানান, পুলিশ পাঠিয়েছি মেয়েটিকে উদ্ধার পূর্বক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট