1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন:
জরুরী নিয়োগ চলছে, দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ক্যাম্পাস ও বিজ্ঞাপন প্রতিনিধি বা সাংবাদিক নিয়োগ চলছে।

মাদক কারবারিদের হামলায়,টঙ্গীতে ওসিসহ ডিবির সাত সদস্য আহত।

রিপোর্টারের নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ২৫১ বার পড়া হয়েছে

শামীম চৌধুরীঃ

গাজীপুরের টঙ্গীতে মাদক উদ্ধার করতে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন ডিবি পুলিশের একটি দল। এ সময় মাদক কারবারিদের সঙ্গে ডিবি

পুলিশের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। এতে ডিবি পুলিশের ওসিসহ ৭ জন আহত হন। মঙ্গলবার রাত ১০টার দিকে হাজীর মাজার বস্তি এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন ডিবি পুলিশের ওসি ফরিদ হোসেন, এসআই পরিমল, এসআই বিল্লাল, এসআই ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া, রমজান মিয়া ও আফরোজা আক্তার। এলাকাবাসী জানায়, রাত ১০টার দিকে ডিবি পুলিশের স্টিকার লাগানো একটি গাড়িতে করে ৮ ডিবি সদস্য হাজীর মাজার বস্তিতে প্রবেশ করে। এ সময় আছিয়া নামে এক মাদক কারবারিকে

হেরোইনসহ গ্রেফতার করে। গ্রেফতারের খবর বস্তির অপর মাদক কারবারিদের মাঝে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে ওঠে এবং ডিবির টিমকে ভুয়া ডিবি

আখ্যায়িত করে তাদের ওপর হামলা চালায়। এ সময় বস্তিবাসী-মাদক কারবারি ও ডিবি পুলিশের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া শুরু হয়। খবর পেয়ে টঙ্গী

পশ্চিম থানার এসআই শুভ মণ্ডল, এসএম মেহেদি হাসানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ডিবি পুলিশ সদস্যদের উদ্ধার করেন। এ ব্যাপারে ডিবি’র ওসি ফরিদ হোসেন জানান, আমাদের টিমের সাতজন আহত হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট