1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:07 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

অভয়নগরে আনন্দ শোভাযাত্রা ও বিজয় উল্লাস অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Tuesday, November 8, 2022,
  • 260 Time View

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:

যশোর জেলায় আন্ত উপজেলা বঙ্গবন্ধু  গোল্ডকাপ   ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ জিতে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ ও বিজয় উল্লাস করেছে অভয়নগর উপজেলাবাসী।

 

মোটর শোভাযাত্রা  ও বিজয় উল্লাসের নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ।

 

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলা প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মোটর শোভাযাত্রা  বের করে। পরে শোভাযাত্রাটি  পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বর গিয়ে শেষ হয়। পরে সেখানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়।

 

এসময় জয়ী খেলোয়ার ও কোচকে স্বাগত ও শুভেচ্ছা জানান, উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ  জাহাঙ্গীর  ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মেজবাহ উদ্দিন । এছাড়া আনন্দ র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় এর অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এ কে এম শামীম হাসান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মইনুল জহুর মুকুল, সাবেক পৌর মেয়র রবিউল হোসেন,  নওয়াপাড়া রাজঘাট শিল্পাঞ্চলের শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদার, অভয়নগর উপজেলা একাদশের অধিনায়ক সবুজ  প্রমূখসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে গত শনিবার  কেশবপুর মিনি  স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

 

সে ম্যাচে অভয়নগর উপজেলা একাদশ যশোর সদরকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় অভয়নগর উপজেলা একাদশ । এই খুশিতে অভয়নগরের সর্বস্তরের  জনগণ আনন্দ উল্লাস ও বিজয় মোটর শোভাযাত্রা করেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট