1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:14 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

আজকে তোমরা নিজেদের যে ভাবে গড়ে তুলবে বাংলাদেশের ভবিষ্যৎ তেমনই হবে 

Reporter Name
  • Update Time : Tuesday, November 8, 2022,
  • 291 Time View

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ

শিক্ষার্থীদের উদ্দেশ্য করে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ বলেছেন, তোমরাই হবে জাতির ভবিষ্যৎ। আজকে তোমরা নিজেদের যে ভাবে গড়ে তুলবে বাংলাদেশের ভবিষ্যৎ তেমনই হবে। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মুক্ত মঞ্চে বিদ্যালয়ের ১২০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা “অঙ্কুর” এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি সেনাবাহিনী প্রধান শফিউদ্দিন আহম্মেদ আরও বলেন, আমরা প্রবীন আমাদের সময় শেষ। তোমরা নতুন, তোমাদের মাধ্যমেই বাংলাদেশের চিত্র ফুটে উঠবে।

 

এর আগে সেনাপ্রধান মধুমতি রেলওয়ে ব্রীজের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। তিনি কালনা এলাকায় সেনাবাহিনীর বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এসময় নড়াইল জেলার লোহাগড়া উপজেলাধীন প্রস্তাবিত অধ্যাপক শেখ মো. রোকনউদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মান কাজ পরিদর্শন করেন।

 

এছাড়া সেনাবাহিনী প্রধানের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এস এম রোকনউদ্দিন আহমেদ কর্তৃক প্রতিষ্ঠত মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কার্যক্রম পরিদর্শন এবং বীর মুক্তিযোদ্ধা এস এম রোকনউদ্দিন আহমেদ ভবন উদ্বোধন করেন। এছাড়া লোহাগড়া সরকারী আদর্শ মহাবিদ্যালয়ে গমন করেন এবং সেখানে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ( বিএনসিসি) কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

এসময় চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুভারভিশন কনসালটেআন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি এবং জেনারেল অফিসার কমান্ডিং (ডিওসি) ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী (এনডিসি, পিএসসি), লে. কর্নেল হাসান মাহামুদ (পি,এস,সি), মেজর পলাশ, সামরিক প্রশিক্ষক সার্জেন্ট এখলাস, কর্পোরাল মো. শফিকুল ইসলাম, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট