1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:15 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

ডোমারের দুই ডেন্টাল হোম মালিককে জরিমানা

Reporter Name
  • Update Time : Tuesday, November 8, 2022,
  • 400 Time View

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমার উপজেলা শহরে অভিযান চালিয়ে দুইটি দাতব্য চিকিৎসালয়ের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৮ই নভেম্বর) সকালে উপজেলার ডিবি রোডের দুটি দাতব্য চিকিৎসালয়ে অভিযান পরিচালনা করেন—ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী। এসময় দন্ত চিকিৎসায় ত্রুটি পাওয়ায় ও যন্ত্রপাতির সঠিক ব্যবহার না হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠান দুটির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর ৫২ ধারায় ‘ফেন্সি ডেন্টাল হোম’ মালিক মো. ওমর ফারুক এবং ‘রুবাইয়া ডেন্টাল কেয়ার এন্ড কিউর’ মালিক মো. সুমন রহমানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় সহ সতর্ক করা হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, মেডিকেল অফিসার ডা. ফায়েজা বিনতে ইসলাম তানিয়া সহ ডোমার থানার পুলিশ সদস্যবৃন্দ।

ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান।

এবিষয়ে ডোমার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জনগণের স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত রাখবেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট