1. info@dainikgonatadanta.com : দৈনিক গণতদন্ত :
March 21, 2026, 5:07 pm
Title :
টাঙ্গাইলে একদিন আগেই ৪০ পরিবারের ঈদ উদযাপন গজারিয়ায় অবৈধ চুনা কারখানা শুরুর আগেই উচ্ছেদ. রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান রুনু-র ঈদ উপহার পেলেন ৩৫০ জন।  সালথায় ১ মন পেঁয়াজে মিলছে না ১ কেজি ইলিশ রূপসায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ৯০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ।  ভিজিএফ কার্ড বিতরণ নিয়ে ইউপি সদস্যকে মারধরের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিলেন লাবনী সিদ্দিকী  মির্জাপুরে নিখোঁজের তিন দিন পর মিলল যুবদল নেতা ইউসুফের মরদেহ: কুমিল্লার মুরাদনগরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমান-এর আত্মার মাগফেরাত কামনায় শ্রীকাইল সরকারি কলেজে ইফতার মাহফিল ।  লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখননের শুভ উদ্বোধন করেন আসাদুল হাবিব দুলু এমপি ‎

৪৬ দিন পর করতোয়া নৌকাডুবিতে আরো ১টি লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : Wednesday, November 9, 2022,
  • 526 Time View

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে ৪৬ দিন পর নিখোঁজ ভুপেন্দ্রনাথ পানিয়ার মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার একটি গলিত পঁচা লাশ উদ্ধার করেছে আউলিয়া ঘাটের বালু শ্রমিকরা। এ নিয়ে মৃত লাশের সংখ্যা উদ্ধারে দাড়াল ৭০ জন।

এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ সুজোয় কুমার জানান, মৃত লাশের নাম ভূপেন্দ্রনাথ পানিয়া (৫০) শালডাঙ্গা ইউনিয়নের ছত্র শিকারপুর গ্রামে তাঁর বাড়ি বলে জানা গেছে। পানিয়ার পরিহিত কাপড় দেখে তাঁর আত্মীয় স্বজনরা মরদেহ সনাক্ত করেছেন বলে তিনি জানান।

৩ বছরের শিশু দীপু, স্ত্রী রুপালি রানীকে নিয়ে বোদা উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের ছত্রশিকারপুর গ্রামের

ভুপেন্দ্র নাথ বদেশ্বরী মন্দিরের মহালয়া অনুষ্ঠানে যাচ্ছিল। শিশু দীপু বেঁচে ফিরলেও রুপালি রানী ফিরেছে লাশ হয়ে। আজ ভুপেন্দ্র নাথের গলিত লাশ পাওয়া গেলো।

উল্যেখ, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে করতোয়া নদীর আউলিয়ার ঘাট দিয়ে বদেশ্বরী মন্দিরের মহালয়া অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকা ডুবিতে ৭২ জনের সলিল সমাধি ঘটে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়। ২ জন এখনো নিখোঁজ রয়েছে। মৃত ৭০ জনের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৬ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের একজন রয়েছেন। মৃত ৭০ জনের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৯ জন এবং শিশু ২১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট