বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জাপুরে মন্দিরের প্রতিমা ভাংচুরের অভিযোগ টাঙ্গাইলে দুই প্রতিষ্ঠানে ভোক্তার থাবা লৌহজংয়ে সরকারি খাল ও ব্যক্তিমালিকানাধীন জমির মাটি কাটার অভিযোগ সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার,  শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২ সাংবাদিকতার পাশাপাশি মানবিক সেবায় রিপোর্টার্স ক্লাব ফরিদপুর: চার শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে কর্মকর্তা গ্রেপ্তার সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি: ওয়াকিটকি ও সেনাবাহিনীর পোশাকসহ দুইজন গ্রেফতার। গজারিযা তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি পটুয়াখালীর জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী পদোন্নতি পেয়ে যুগ্মসচিব, নতুন জেলা প্রশাসক আশরাফুল করিম

শ্রীমঙ্গলে চোরাইকৃত ৫ অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ২

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার জেলা প্রতিনিধি :

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে চোরাইকৃত পাঁচটি অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গলের মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।

 

গোপন সংবাদের ভিত্তিতে এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় তাদের হেফাজত থেকে একটি ডায়নামিক ব্র্যান্ডের, তিনটি ইউয়ান্ডি ব্র্যান্ডের ও একটি নামবিহীন অটোরিকশাসহ ৪টি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি অটোরিকশার চাকা, ৪টি জাম্পার ও ৩ টি ডিফারেন্সার উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।

 

গ্রেপ্তার দুই জন পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাইকৃত অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক তদন্ত জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পেনাল কোডের ৩৭৯/৪১১ ধারায় মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews